Showing posts with label The. Show all posts
Showing posts with label The. Show all posts

Tuesday, 20 November 2018

নিরালা এ হিমেল রাতে


নিরালা এ হিমেল রাতে
কুয়াশারা দেয় পাহারা।
শিশিরের নূপুর ও পায়ে
নিশি আজ পাগলপারা।।
চুপি চুপি এসো তুমি ওগো রাতপরী
জড়িয়ে কোমরে কালো চিকন ও শাড়ি
চুপচাপ এসে মোরে করো ইশারা
তোমারি লাগি এ মন দিশাহারা।।
নিশুতি রাত মিটিমিটি তারারা
হিমের পরশ প্রাণে জাগায় সাড়া
আড়মোড়া ভেঙে তাই জাগিছে তারা
হৃদয়ে ঘুমিয়ে ছিল যে কবিতারা।।

Sunday, 18 November 2018

The broken heart - যে হৃদয় টুকরো হয়ে


The broken heart
যে হৃদয় টুকরো হয়ে গেছে হারিয়ে
সে হৃদয় তুমি তো আর খুঁজে পাবে না।
যদি খুঁজে পাও তার একটি কণা
দেখবে আছে লেখা আর ভালোবাসবোনা।।
তুমি চলে গেলে কিছু না বলে
হৃদয়টা অকারণে ভেঙে দিলে
আমার মনের কোন দাম দিলে না
নিমেষে হয়ে গেলে এত অচেনা।।
আজ কেন এলে ফিরে কাঁদিতে কাঁদিতে
পারবে কি সে প্রেমের মূল্য দিতে
না না হৃদয়ের মূল্য তুমি বোঝ না
তোমাকে আমি আর ভালোবাসবোনা।।