Wednesday, 26 December 2018

ভারতমাতা

জাগো জাগো ভারতমাতা
ঐ উদিছে সবিতা।
জড়তা ভেঙে দেখ গো চেয়ে
ঐ জাগিছে জনতা।।
হিন্দু শিখ ও বৌদ্ধ খ্রিস্টান
পার্সী জৈন মুসলমান
গাহিতেছে সবে  জয় জয় মাতা
শোন ঐ নতুন বারতা।।
কাশ্মীর থেকে ঐ অরুণাচল
কন‍্যাকুমারিকা থেকে হিমাচল
এক সুরে গাহে তব জয়গাথা
প্রণমিয়া তব পদ মাতা।।

(Monday, 03/04/2005)

No comments:

Post a Comment