নিরালা এ হিমেল রাতে
কুয়াশারা দেয় পাহারা।
শিশিরের নূপুর ও পায়ে
নিশি আজ পাগলপারা।।
চুপি চুপি এসো তুমি ওগো রাতপরী
জড়িয়ে কোমরে কালো চিকন ও শাড়ি
চুপচাপ এসে মোরে করো ইশারা
তোমারি লাগি এ মন দিশাহারা।।
নিশুতি রাত মিটিমিটি তারারা
হিমের পরশ প্রাণে জাগায় সাড়া
আড়মোড়া ভেঙে তাই জাগিছে তারা
হৃদয়ে ঘুমিয়ে ছিল যে কবিতারা।।

No comments:
Post a Comment