Friday, 23 November 2018

আমি এক রত্ন . I am a jewel

মা কে করি অবহেলা, শাশুড়িকে যত্ন
আমি এক রত্ন রে ভাই, আমি এক রত্ন।
বউয়ের কথায় উঠিবসি, তার মাঝেতেই মগ্ন
আমি এক রত্ন রে ভাই, আমি এক রত্ন।।
মা-বাবাকে দেখলে আমার বউয়ের লাগে কষ্ট
বউ আমাকে একথাটি করেছে স্পষ্ট
এ কথা না শুনলে বউ হয় যে অতি রুষ্ট
আমায় নিয়ে একাই খাবে এটাই তাহার স্বপ্ন।।
বাবা আমার অথর্ব আর মা যে অতি রুগ্ন
বাবা-মা কে দেখলে বউয়ের  মুখ হয়ে যায় শুকনো
আইনকানুন সর্বনেশে, ফাঁসায় যদি মিথ‍্যে কেসে
এই ভয়েতে বউকে আমি ঘাঁটাই না কখনো।।


1 comment: