Tuesday, 13 November 2018

কি সুন্দর চলছে দুনিয়া


ki sundar cholchhe duniya
শূণ‍্যের মাঝে
কি সুন্দর চলছে দুনিয়া
ভন ভন ভন চলছে ঘুরিয়া।
পাকে পাকে পাকে পাকে পাক কষিয়া
ঘুরপ‍্যাঁচ দিয়া কেমন চলছে ছুটিয়া।।
শূণ‍্যের মাঝে একি দেখি লীলারে
যেথা হতে যায় সেথা আসে ফিরিয়া
জীবনের প্রতি পাকে প্রতি বাঁকে রে
কত রেখা কত স্মৃতি যায় রাখিয়া।।
নক্ষত্রের ডাকে হাতছানিতে
স্বপ্নের রামধনুর রঙ ছটাতে
রাঙায়ে মন সুদূর পানে চাহিয়া
জীবনটা এমনি যায় বহিয়া।।

No comments:

Post a Comment