Showing posts with label boye. Show all posts
Showing posts with label boye. Show all posts

Tuesday, 13 November 2018

বসন্ত যায় যে বয়ে

বসন্তের গান



বসন্ত যায় যে বয়ে
গুনগুন গান শুনিয়ে।
রোমাঞ্চ লাগে মনে
এ মন কোথা যায় হারিয়ে।।
মৌমাছি ফুলে ফুলে
যায় কি বারতা নিয়ে
ফুল তারে কাছে পেয়ে
নিজেরে দেয় বিলিয়ে।।
তেমনি তোমারও তরে
মন যে কেমন করে
শুধু যে তোমারে যাচে
থাকে পথ পানে চেয়ে।।