Showing posts with label Bangla gan. Show all posts
Showing posts with label Bangla gan. Show all posts

Sunday, 11 November 2018

আমি যাবো রে সেই গাঁয়


আমি যাবো রে সেই গাঁয়
মাইখ‍্যা মেঠো ধূলি পা'য়।
কলসি কাঁখে যেথা নূপুর পা'য়
গাঁয়ের বঁধূ জল আনিতে যায়।।
সালতা নদীর বাঁকে বাঁকে
পানসী নাও পাল উড়াইয়া যায়
শিমুল বনের ফাঁকে ফাঁকে
মন উধাও হইয়া যায়।।
ছায়ায় ঘেরা সবুজ গাঁ-খানি
উড়িয়ে দিয়ে মেঘের উড়নি
হাতছানি দিয়ে ডেকে কয়
সে আমায় আপন করতে চায়।।

কেন রে তুই মাটির পুতুল


মাটিতে গড়া এ মাটির দেহ

চিরদিন থাকবে না রে।

তবে কেন রে তুই মাটির পুতুল

মানুষ হ'লি না রে।।

লোভ লালসা হিংসা দ্বেষ

একদিন হবে সবই শেষ

যাবে না কিছুই সঙ্গে রে

নিজেরে করলি ও তুই নষ্ট কেন রে।।

চেয়ে দ‍্যাখ চারিদিক কত সুন্দর

মানব জমিন এ কত উর্বর

তবে কেন চাষ তারে করলি না রে

করলি নারে কেন তারে সুন্দর রে।।